1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসাইটে নেতা মাহিদুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।
শনিবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের (ইএ২০২) ফ্লাইটযোগে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
এসময় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমান, ভিপি মিজানুর রহমান মিজান সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি নিজ বাড়িতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। এসময় বিএনপির শতাধিক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দীর্ঘদিন পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় মাহিদুর রহমান বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার নিকটাত্মীয় কয়েকজনকে দেশের মাটিতে জানাজা পরে কবর দিতে পারিনি। শেখ হাসিনা সরকারের বাঁধার কারণে আসতে পারিনি। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৭ বছর পর আমি দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক নেতাকর্মী সহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হলো। এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।
তিনি জানান, সারাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ক্রমান্বয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। ওয়ান-ইলেভেনের পর থেকেই যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন বিএনপি নেতা মাহিদুর রহমান। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সফরকালে ওয়াশিংটনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তিনি।
বিএনপির ডাকসাইটে এই নেতার স্বদেশে আগমন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সিলেটের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে মাহিদুর রহমানকে স্বাগত জানান। এদিকে গভীর রাত পর্যন্ত সিলেট বিভাগের নেতাকর্মীরা মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park