1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে সাবেক পরিকল্পনা মন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে থানায় মামলা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ এর অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী সহ ৪৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।
মামলার এজাহার সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিগত ১৭ ই নভেম্বর রোজ রবিবার দিবাগত রাত ৯ টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করার পাশা-পাশি অফিসে আগুন লাগিয়ে দেয়। এসময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মীরপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুন নূর বাদী হয়ে ১৯ শে নভেম্বর  সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর আকন্দ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন , সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন, এমন অভিযোগে মীরপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি ২১ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park