1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বৃটেনের কার্ডিফে মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরুজ এর স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, ওয়েলস আওয়ামী লীগ ও মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি, বিলাতের মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, কমিউনিটি ব্যক্তিত্ব প্রয়াত মোহাম্মদ ফিরুজ এর ইসালে সাওয়াব উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় বৃটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে স্মরণ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ট্রেজারার লিলু মিয়া, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সোয়ানসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমেদ শিবুল, মরহুম এর ছেলে রাসেল ফিরুজ, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আসাদ মিয়া, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, ওয়েলস আওয়ামী যুবলীগ এর সভাপতি ভিপি সেলিম আহমদ, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন, সহ-সভাপতি রকিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ,  সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোট এর সভাপতি আব্দুর রুউফ তালুকদার,
নিউপোট যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওয়েলস তাতীলীগের সাধারণ সম্পাদক জহির আলী, ওয়েলস ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফয়ছল মনসুর, সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও প্রাক্তন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৬০ এর দশকে মৌলভীবাজারের চৌকস ফুটবল খেলোয়াড় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ফিরোজ প্রবাস জীবনে একাধিক সামাজিক ও কমিউনিটি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমৃত্যু মানুষের সেবা করে গেছেন বলে উল্লেখ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাক্তন ছাত্রনেতা মকিস মনসুর বলেন, বাংলাদেশের বর্তমান ক্রান্তিকালে মোহাম্মদ ফিরুজের মতো একজন সাহসী নেতার যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সে সময় তিনি চলে গেলেন।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মালিক বলেন, মোহাম্মদ ফিরুজ এর মৃত্যুতে ব্রিটেনের বাঙালি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খুবই সজ্জন ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ও সমাজসেবক ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করে সকল বক্তারা মহান আল্লাহ রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতবাসী করেন, এই দোয়া করার জন্য দেশে বিদেশের সবার প্রতি বিনীত অনুরুধ জানান।
সভার শুরুতেই মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমেদ ও হাফিজ মিফতাউর রহমান। পরে শিরনী ও তাবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিলাতের মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ফিরুজ বৃটেনের কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ওয়েলসের লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২১ অক্টোবর সোমবার মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park