1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কমলগঞ্জে ৪৪ স্কুলের ৩৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের সমাজসেবামূলক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনের মেধাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯টি কিন্ডার গার্টেন স্কুল ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৪৪টি স্কুলের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার আদমপুরের তেতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অয়েকপম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অয়েকপম অঞ্জু বলেন, উপজেলার সকল স্কুলের আগ্রহে দ্বিতীয় বছর থেকে তারা উন্মুক্ত করে এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এবার তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৯টি কেজি ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু করে বেলা দেড়টায় সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরদির্শন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক শান্ত কুমার সিংহ বলেন, সংগঠনটি মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের একটি সমাজসেবামূলক হলেও উপজেলার শিক্ষার মান বৃদ্ধিতে সকল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আদমপুরের অয়েকপম ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক কাজে জড়িত থাকলেও গত ৪ বছর ধরে সংগঠনটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা চালু করে। প্রথমে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছিল। কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহে ২০২২ সাল থেকে কেজি স্কুলের বাহিরে গিয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অয়েকপম মেধাবৃত্তি চালু করে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park