1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে দোকানে বিক্রি হচ্ছে টিসিবির চাল ডাল ডিলারের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
 পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের টিসিবির ডিলার সজিব প্রধানের বিরুদ্ধে চাল ও ডাল দোকানে বিক্রির অভিযোগ উঠেছে । এ বিষয়ে শফিউল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ থেকে জানা গেছে, গেল ২৪/১১/২০২৪ তারিখে অনুমান রাত ১০ টায় জগদল বাজারের মোঃ মনি স্টোর এর দোকানে চাউল/ডাল মজুদ করে রাখেন টিসিবির ডিলার সজিব প্রধান । একপর্যায়ে মনি স্টোর থেকে চাল, ডাল বিক্রির সময় শফিউল ইসলামের ছেলে রাকিব হোসেনর সন্দেহ হলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন । এসময় রাকিব হোসেনর ভিডিও ধারণ বুঝিতে পারলে মোঃ মনির অকথ্য ভাষায় গালিগালাজসহ মারমুখী আচরণ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, সজিব প্রধানের হুকুমে মনির এসময় রাকিব হোসেনের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে ধাক্কাধাক্কি করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি ও লাথি মারে গলা চেপে ধরে শাসরুদ্ধ করেন। এসময় রাকিব হোসেনের চিৎকার চেচামেচিতে স্থানীয় জগদল বাজারের মনি স্টোরে উৎসুক জনতা দ্রুতভাবে ঘটনাস্থলে এসে প্রাণে রক্ষা করেন।
 এরপরে রাকিব হোসেনকে দেখে নিবে, হাত পা ভেঙ্গে দিবে, গ্রাণে মেরে ফেলবে, মামলায় ফাসাইবে, আর্থিক ক্ষতিগ্রস্থ করবে বলে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park