1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে আন্তর্জাতিক  দুর্নীতি বিরোধী দিবস পালন 

  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে  ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার পুলিশ-পরিদর্শক এবং অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।
এ সময় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধীজন উপস্থিত ছিলেন।#
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park