1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস  পালিত

  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে দূর্নীতি দমন কমিশনের নির্দেশনায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস
পালন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।
সততা সংঘের সদস্য মারোয়ানুজ্জামান এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিম উল্লাহ খান, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমেদ, এনটিভি ইউরোপ এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাস্টার হাজী আব্দুল কাইয়ুম, সদস্য মাস্টার আব্দুল হাই, মাস্টার রইছ আলী, মোঃ উসমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সততা সংঘের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park