1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দিনাজপুরে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন যুব কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

আমিনুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব। এ উদ্যোগের ফলে সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।

১২ ডিসেম্বর, ২০২৪, দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন” শীর্ষক এক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর-এ-আলম, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার শাখা, দিনাজপুর। প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারহানা ফেরদৌসি শিউলি, সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা), যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকবৃন্দ, সুমন ফ্রান্সিস গোমেজ (কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ এনালিস্ট, ইউএনডিপি), শামীমা আক্তার শাম্মী (জেন্ডার এনালিস্ট), এবং মো. আবু বককর সিদ্দিক (ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প)।

“গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন” কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জেলা ও উপজেলার যুব প্রতিনিধিদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং তাদের মধ্য দিয়ে গ্রামের জনগণকে এ বিষয়ে আরও উৎসাহিত করা।

যুব প্রতিনিধি আমরা করব জয় যুব সমাজ কল্যান সংস্থার কোষাধক্ষ্য মো. আমিনুল তার বক্তব্যে বলেন আজকের কর্মশালার মাধ্যমে আমরা অংশগ্রহণকারীরা আমাদের নিজ নিজ পরিবার, এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে প্রচার প্রচারণা চালিয়ে সবাইকে উৎসাহী করে তুলতে পারবো।

উদ্‌বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী গ্রাম আদালতের মাধ্যমে সহজ, স্বল্প ব্যয়ে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারিক সেবা পেতে পারে।যুবসমাজ এই কার্যক্রমে বড় ভূমিকা রাখতে পারে।কর্মশালায় অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা জানান, তারা এই কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের সেবা এবং বিচারিক কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা পেয়েছেন।

তারা এখন গ্রামের মানুষজনকে গ্রাম আদালতে গিয়ে বিরোধ নিষ্পত্তিতে উদ্বুদ্ধ করতে পারবেন।বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটি স্থানীয় সরকার, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পটি ৬১ জেলার ৪৬৮টি উপজেলায় ৪,৪৫৩টি ইউনিয়ন পরিষদে কার্যক্রম পরিচালনা করছে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park