1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিজয় দিবসে মৌলভীবাজারে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (১৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সূর্যদ্বয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী, মৌলভীবাজার প্রেসক্লাব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, জেলা বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমীক দল, সেচ্ছা সেবক দল সহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রেডিও পল্লীকন্ঠ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, ব্যাংকার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
সকাল ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে জেলা প্রশাসনে আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে একদিনের একটি বিজয় মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি ষ্টল অংশগ্রহণ করে।
মৌলভীবাজার জেলা প্রশাসন প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদতি শিল্পপণ্যের বিজয় মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ  ইসরাইল হোসপন। দিনব্যাপী মেলায় মোট ২৯টি স্টল বসেছে। দুপুরে জেলা অফিসের উদ্যোগে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park