1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে  মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। এবং জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাক-হানাদার বাহিনীর কবল থেকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের সংযমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর দামাল ছেলে বীর সেনানী মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই দিন থেকে বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রতি বছর ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে ১৬ ই ডিসেম্বর দিবাগত রাত ৭ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে  স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী কমিনিউটি নেতা এম এ কাদির।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য  জামাল উদ্দিন বেলাল, সদস্য  হুমায়ূন কবীর ফরীদি, সদস্য  হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য  আমিনুল হক শিপন, সদস্য শাহ এসএম ফরিদ, সদস্য গোলাম সারোয়ার ও সদস্য  আল-আমীন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ হাজী নিজাম উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য  হুমায়ূন কবির, সদস্য আমিনুর রহমান জিলু, সদস্য গোবিন্দ দেব, সদস্য  জুয়েল আহমদ, সদস্য  বিপ্লব দেবনাথ। পরে সাংবাদিক এসএম ফরিদের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়াও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে সোমবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা হয়। পরে প্রথমে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয।এরপর যথাক্রমে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌরসভা, বিএনপি পরিবার, জগন্নাথপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ- মন্দিরে দোয়া ও প্রার্থনা, বিজয় মেলা, শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতালে রোগিদের উন্নতমানের খাবার বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।
এদিকে জগন্নাথপুর উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park