1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শীতকালীন পিঠা উৎসব বাঙালীর কৃষ্টি ও সাংস্কৃতির অংশ- সিসিক সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালীর চিরায়ত ঐতিহ্যবাহী নবান্নের পরেই পিঠা উৎসবের আমেজ ঘরে ঘরে শুরু হয় শীতকালীন এই পিঠা উৎসব বাঙালীর কৃষ্টি ও সাংস্কৃতির অংশ। এই উৎসবের আমেজ ঘরে ঘরে যুগযুগ ধরে চলে আসছে। এই ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আমেজ সেই আগের মত নেই।
তিনি পিঠা উৎসবে স্টল নিয়ে আসা উদ্যোক্তা নারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্য ধরে রাখতে যেমনি প্রয়াস চালাতে হবে তেমনি মোবাইল আসক্তি ও রাত জেগে মোবাইলের অপব্যবহার রোধ করতে হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর মানিক পীর রোডস্থ উইমেন্স মডেল মহিলা কলেজের উদ্যোগে মালঞ্চ কমিউিনিটি সেন্টার প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে ৭ম ইএসডি ফাউন্ডেশন শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
উইমেন্স মডেল মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদারের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক হেলাল হামাম এবং প্রভাষক রাসেল মিয়ার যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক-৩২৮২ এর সাবেক গভর্ণর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, উইমেন্স মডেল মহিলা কলেজ গভর্ণিং বর্ডির চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর।
অতিথিরা ১৮টি স্টল ফিতা কেটে উদ্বোধন করেন ও পরিদর্শন করে পিঠার গুণগত মান যাচাই করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park