1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আজ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ : আজ বুধবার থেকে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন হয়েছে। উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেলের ট্রেন। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পাশাপাশি মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার।

গত ১৯ মে সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছিল ৩১ মে দিনে ১২ ঘণ্টা চলবে ট্রেন। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ারে’ ১০ মিনিট অন্তর চলবে।

বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পর পর। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। শুরুতে দুপুর ১২টা পর্যন্ত চলত। ধাপে ধাপে এই অংশের ৯টি স্টেশন চালু হয়েছে।

আগামী জুলাইয়ে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে ডিএমটিসিএল। একই মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলবে। ডিসেম্বরের আগেই এই রুটে চলবে ট্রেন। কমলাপুর পর্যন্ত ট্রেন যাবে ২০২৫ সালের জুনে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park