1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চাল বহনকারি ট্রাক তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এ সময় শ্রী মিলন চন্দ্র (২৪) ও মো. মাসুদ রানা (১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি শ্রী মিলন চন্দ্র দিনাজপুর কোতয়ালী থানার পাতলশা সরকারপাড়া গ্রামের শ্রী গনেশ চন্দ্রের ছেলে এবং মো. মাসুদ রানা দিনাজপুর কোতয়ালী থানার বড়াইপুর (মোল্লাপাড়া) গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওইদিন বিকেল তিন টার দিকে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা (ঢাকা-মেট্রো-ট-১৬-০৪১৭) নম্বরের চাল বোঝাই ট্রাক আসলে ট্রাকটি আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় ট্রাকের সামনের কেবিনের উপরে ছাউনিতে বিশেষ কায়দায় রাখা একটি ট্রেচারে কালো বড় ব্যাগ ও একটি অফিসিয়াল (ছোট) কালো ব্যাগ পলিথিন দ্বারা ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো তল্লাশী করে বড় ট্রেচার কালো ব্যাগের ভিতর থেকে ১৩৫ বোতল ও কালো অফিসিয়াল (ছোট) ব্যাগের ভিতরে ৬৪ বোতল মোট ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি শ্রী মিলন চন্দ্র (২৪) ও মো. মাসুদ রানাকে (১৯) গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। ফেন্সিডিলগুলো গাজীপুরে বিক্রির জন্য বহন করা হচ্ছিল। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park