1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের কুষ্টিয়া সদর সার্কেল অফিস পরিদর্শনঃ

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

অদ্য ৩১ মে ২০২৩ খ্রিঃ (বুধবার) জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া অত্র জেলার নবনির্মিত সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া। পরিদর্শনের শুরুতেই সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণসহ সরেজমিনে অফিস পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্যে অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন এবং সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধিসহ বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে সদর সার্কেলের নিয়ন্ত্রনাধীন বিট সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সার্কেল অফিসে কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ, তাৎক্ষনিকভাবে অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রাদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আল ইমরান, পুলিশ পরিদর্শক, সদর সার্কেল অফিস, কুষ্টিয়াসহ সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্স।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park