1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে মাছ রক্ষায় মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৫ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

দেশীয় প্রজাতির মাছ রক্ষার কার্যক্রম এর অংশ হিসাবে জগন্নাথপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া।
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা কার্যক্রম এর অংশ হিসাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ৩১ শে মে দুপুরে উপজেলার কুশিয়ারা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় মৎস্যজীবিরা অবৈধ জাল দিয়ে জাটকা ও দেশীয় প্রজাতির মাছ শিকার করার অপরাধে সংশ্লিষ্ট মৎস্যজীবিদের ৫ হাজার টাকা জরিমানা করার পাশা-পাশি মাছ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। জব্দকৃত মাছ বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান ও থানা পুলিশ সহ মৎস্য অফিসের স্টাফ বৃন্দ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ বলেন, অবৈধ ভাবে মাছ শিকারের ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলেছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park