1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যশোরে দৈনিক গ্রামের কণ্ঠের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলার ঘটনায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ঠ ব্যবসায়ী শাহরিয়ার আলম খান ও দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সম্পাদক সাংবাদিক তৈরির কারিগর বিশিষ্ঠ সাংবাদিক সংগঠক শাহিনুর রহমান পান্না’র বিরুদ্ধে ৩০ মে মঙ্গলবার যশোর সদরের ভেকুটিয়া গ্রামের ভূমি দস্যু, হিন্দু সম্প্রদায়ের জমি দখলকারী অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আব্দার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মে ভেকুটিয়া গ্রামের ভূমি দস্যু, হিন্দু সম্প্রদায়ের জমি দখলকারী অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আব্দার হোসেনর নামে সত্য ঘটনা উদঘাটন পূর্বক সংবাদ প্রকাশ করায় তিনি এ মামলা করেন।

সংবাদ প্রকাশের জেরে দৈনিক গ্রামের কণ্ঠের প্রকাশক শাহরিয়ার আলম খান ও সম্পাদক শাহিনুর রহমান পান্নার বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব সুমন সরদার, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ সংগঠনের সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএমএসএস নেতৃবৃন্দ উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানান ; নাহলে যশোর সহ সারাদেশে সাংবাদিকদের মানববন্ধন সহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park