1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরন ও শ্রেণীপাঠ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলাবাড়ীতে ফুলবাড়ী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বাংলা বিভাগ সহ সকল বিভাগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের

শ্রেণিপাঠ উদ্বোধনী উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।

সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টায় কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে স্নাতক(সম্মান) ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থী মো হাবিবুর রহমান হাবিব ও শম্পা রায়ের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজর প্রভাষক মোঃ মোহাইমিনুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি) ও অনার্স ১ম বর্ষ ভর্তি কমিটির আহ্বায়ক মোঃ শামীম আকতার,গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park