1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্ম*হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩২২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে ফরিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা ও মো.ইরফান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ২৪ ঘন্টার ব্যবধানে তারা পৃথক এলাকায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকা থেকে ফরিদা বেগম ও গেল বুধবার দুপুর আড়াইটার দিকে টইটং ইউনিয়নের গুদিকাটা আলিম্মার ঝিরি এলাকা থেকে ইরফানের পৃথক মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত ফরিদা বেগম পশ্চিমবাজার পাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী ও ইরফান গুদিকাটা এলাকার ইউসুফ নুরের ছেলে।

ফরিদা বেগমের ছেলে আব্দু শুক্কুর জানায়,মায়ের সাথে তার স্ত্রীর সামান্য ঝগড়া হয়। এর জেরে সকালে তারা মা বাবা থেকে তারা আলাদা সংসার শুরু করে। হয়তো মা সেই অভিমান করে কোন এক সময় ঘরের তীরের সাথে থাকা লোহার রডের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে একই কায়দায় আত্নহত্যা করে ইরফান। তার মা কহিনুর আক্তার বলেন, ইরফান ও তার ছোট বোনকে বাড়িতে রেখে কুতুবদিয়ায় গিয়েছিলেন তিনি। ইরফান একজন মানসিক ভারসাম্যহীন রোগী। কোন এক সময় প্রায় একই কায়দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

এদিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park