1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :

জলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার ( ১৮ জুলাই) সকালে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে প্রতিকী ম্যারাথন শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ম্যারাথনে অংশ নেয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির সমন্বয়কারী তাসবিরুল বারী নয়ন, জুলাই যোদ্ধা নাহিদ আহসান আবির, শহীদ সুমন ইসলামের বোন মোছা. মনি বেগম বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ ও লালন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিভেদ ভুলে রাষ্ট্রকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুদুর কবীর স্বাগত বক্তব্য দেন। জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park