1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শান্ত দাস (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে।

উপজেলা সদরের গোপালপুর মাঝিপাড়া এলাকায় (২৪ জুলাই) বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে ঐদিন রাতেই উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি এ ঘটনায় বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস (১৬) শিশুটির সাথে খেলার প্রলোভন দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে যায়  এবং ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে, শান্ত ভাই আমার সাথে উল্টাপাল্টা কাজ করেছে। পরবর্তীতে শিশুটি রক্তপাত শুরু হলে শিশুটির মা দ্রুত ও প্রতিবেশীরা শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ভর্তি করান। পরে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত যুবক শান্ত এর বিচার চায় ভূক্তভোগী শিশুটির পরিবার। ধর্ষণের অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেছে তারা।

ভুক্তভোগীর শিশুটির প্রতিবেশী খলিল নামের একজন জানান, “আমাদের এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস সাড়ে ৪ বছরের এই ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে। বাচ্চাটার রক্তপাত শুরু হলে সে এসে তার মাকে সব জানায়। এ খবর পেয়ে আমরা দ্রুত বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসি। আমাদের দাবী ধর্ষক শান্ত এর চূড়ান্ত এবং সর্বোচ্চ বিচার।”

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান  জানান, “মামলায় একজনকে আসামি করা হয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছিল।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park