1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে পুনর্জাগরণের শপথে শতশত মানুষের অংশগ্রহণ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
‘জুলাই পুনর্জাগরণে’ সমাজ গঠনের প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী শপথ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন হয়।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং সুধীজন—সবাই মিলে এক সঙ্গে অংশ নেন এ আয়োজনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রথম অংশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ‘জুলাই চেতনা’ কেবল অতীত স্মরণ নয়—এটি বর্তমানকে সচেতন করার এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

পরবর্তী অংশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো ফুলবাড়ীতেও একযোগে সবাই শপথ পাঠে অংশ নেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই জাতীয় শপথ অনুষ্ঠান দেশ গঠনে জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে আয়োজিত হয়।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park