1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র মানববন্ধন 

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় বেঙ্গল এলপিজি এনার্জি ফিলিং স্টেশনের প্রাথমিক অনুমোদন বাতিলের দাবিতে পঞ্চগড় চৌরঙ্গী মোড় শেরেবাংলা পার্কে  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন  হয়েছে। শনিবার (২ আগস্ট)  সকালে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এ সময় মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সড়ক সভাপতি কাজী মোকছেদ, সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক, পরিবেশ কর্মী নাট্যকার সাংবাদিক সরকার হায়দার, প্রবীণ গণমাধ্যমকর্মী ও বেলার নেটওয়ার্ক মেম্বার শহীদুল ইসলাম শহীদ, প্রকৌশলী মানিক খান, শেখ সাজ্জাদ হোসেনসহ ভুক্পতভোগী রিবারের সদস্যরা বক্তব্য দেন । এসময় বক্তারা জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশন স্থাপনের প্রাথমিক অনুমোদন বাতিলের দাবি জানিয়ে বলেন, রংপুর শহরের সিও বাজার এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের স্টোরেজ ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হওয়ায় এবং বিস্ফোরণের আশেপাশের এক কিলোমিটার এলাকা জুড়ে ঘরবাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি, যানবাহনের ক্ষয়ক্ষতি এবং ময়মনসিংহ শহরে এলপিজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পঞ্চগড় শহরের সুশীল সমাজ, সচেতন নাগরিক সমাজ এবং পুরাতন পঞ্চগড় রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এলাকার মানুষ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কে ” শহরের জেলা রেজিস্ট্রি অফিস সম্মুখে নির্মাণাধীন বেঙ্গল এলপিজির নকশা অনুমোদন বাতিলকরণ সহ পঞ্চগড় জেলার সকল এলপিজি ফিলিং স্টেশন সমুহের এলপিজি বিক্রয়ের অনুমোদন না থাকলে তা বাতিল করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় ‌। বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশনের মালিক আবরার মতিন আলিফ বলেন, বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশনটি আইনকানুন নিয়ম নীতিমালা মেনে স্থাপন করা হচ্ছে। একজন ফিলিং স্টেশনের মালিকের স্বার্থ হানি হবে মর্মে বাপাকে করছে। পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, জেলা প্রশাসক প্রাথমিক অনুমোদন দেওয়ায় পরিবেশ অধিদপ্তর প্রাথমিক অনুমোদন দেয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park