1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ 

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল জুলাই দ্রোহ করেছে। শনিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ব্যারিস্টার বাজার থেকে  বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এতে ছাত্র শিবিরের জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জানান, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান কোন বিচার দেখা যাচ্ছে না। ইন্টিরিম সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখনো স্বৈরাচারের দোসরেরা পঞ্চগড়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না৷ অথচ কেউ অভিযোগ দিলেই বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করতো। নানা মিথ্যা মামলায় জড়িয়ে দিত।

বক্তার আরো বলেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে৷ আগামীতেও ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরকে প্রতিহত করবে ছাত্রশিবির।

বক্তারা, অবিলম্বে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবি জানান।  একই সাথে দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি তোলেন তারা। অন্যথায় জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের জন্য রাজপথে আবারো আন্দোলন সংগ্রাম করবে ছাত্র শিবির।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park