1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কথিত সমন্বয়কের বিরুদ্ধে ট্রাক্টর দিয়ে ধানের চারা নষ্টের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় ধানের চারার উপর দিয়ে ট্রাক্টর নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলনের কথিত এক সমন্বয়কের বিরুদ্ধে।

উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামের আক্কেল আলীর জমিতে (৩ জুলাই) রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সমন্বয়ক রুবাইয়ের পিতা সহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে। যা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত সম্পন্ন হয়েছে।

ভুক্তভোগী আক্কেল আলী জানান, সাবেক ছাত্রলীগ ক্যাডার ও বর্তমান সমন্বয়ক রুবাই ইচ্ছা করে আমার ধান লাগানো জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়েছে। আশেপাশের সব জমিই আমার। পাশে খালি জমি ছিল। তবুও তারা আমার এই লাগানো জমির উপর দিয়েই ট্রাক্টর নিয়েছে। আমার ক্ষতি করবে বলেই এমনটা করেছে। আগে ছাত্রলীগ করলেও এখন আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বলে হুমকি দেয় অভিযুক্ত রুবাই। আমি সাধারণ মানুষ আমি এই রুবাইয়ের বিচার চাই।

অভিযুক্ত বৈষম্য বিরোধী আন্দোলন কথিত সমন্বয়ক রুবাইয়ের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, জরুরি প্রয়োজনে এই দিক দিয়ে আমরা ট্রাক্টর নিয়েছি। আর যিনি অভিযোগ করছেন উনি সম্পর্কে আমার দাদা হন। খালি জমি থাকতে লাগানো জমির উপর দিয়ে কেন ট্রাক্টর নিলেন? এমন প্রশ্নে তিনি জানান, আমরা ধানের চারা তুলে তারপর ট্রাক্টর নিয়েছি। তবে ট্রাক্টর নেওয়ার সময় কি ভুক্তভোগীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি? এমন প্রশ্নে তিনি জানান, অনুমতি নেওয়া হয়নি। তবে আমরা নিজেরা পরবর্তীতে চারাগুলো লাগিয়ে দিব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park