1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে পাকা রাস্তা নির্মানের দাবিতে রাস্তা অবরোধ 

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলা কমলাপুর বাজার থেকে নাঙ্গলগাও পর্যন্ত তিন কিলোমিটার ক্ষতিগ্রস্থ চলাচলের রাস্তা পাকা করণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয় জনতা ।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায়  থেকে গ্রামবাসিদের উদ্দ্যোগে দুপুর ১  টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা  পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারে পঞ্চগড়-আটোয়ারী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালযের শিক্ষার্থীরা। এতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ ।

এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আরঙ্গজেব,নাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন,ধাক্কামারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম , স্থানীয় আমিনুল সহ আরো অনেকেই বক্তব্য দেন , বক্তারা বলেন  কমলাপুর থেকে নাঙ্গলগাও পর্যন্ত ৩ কিলোমিটার  ক্ষতিগ্রস্থ রাস্তা দিয়ে নিয়মিত হাজার হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে যেতে হয় মাতৃসদন হাসপাতাল, ৪ টি বিদ্যালয়। বর্ষার সময় এক হাডু পানি জমে থাকায় চলাচল করা যায় না। এই ক্ষতিগ্রস্থ চলাচলের দীর্ঘদিন থেকে   রাস্তাটি সংস্কারের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান সহ , পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার, জাকির হোসেন কে খবর দেওয়া হলে , উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ রমজান আলী সহ মানববন্ধনে উপস্থিত হন। এ সময় নির্বাহী অফিসার জাকির হোসেন রাস্তাটি পাকা করনের আশ্বাস দিলে স্থানীয় জনতা অবরোধ তুলে নিয়ে রাস্তাটি ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park