1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, জরিমানা ও গাড়ি জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত
মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা বাজার গোল চত্বর এলাকায় যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে মোট ২১২টি যানবাহনে তল্লাশি চালানো হয়। পাথরঘাটায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর অফিসার লেঃ কমান্ডার মো. আব্দুর রহমান (ট‍্যাজ) বিএন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এবং এতে সহায়তা করেন পাথরঘাটা ট্রাফিক পুলিশ।
নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ১৯০টি মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স, ২টি প্রাইভেট কার এবং ২০টি অটো রিক্সার কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এসময় ট্রাফিক আইন না মানায় ১৬টি যানবাহনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম দমন এবং আইনের শাসন বজায় রাখতে যৌথবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park