1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে দাখিল উত্তীর্ণ জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত
  মো: সালেহ আহমদ সলিপক      সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে দাখিল উত্তীর্ণ জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজনে মাদরাসার সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মো. তাহির মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, হারুনুর রশিদ, লাহিন নাহিয়ান।
জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ম‍্যানেজিং কমিটির সদস্য মানিক মিয়া। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী রিমা আফরিন।
শিক্ষার্থী জুবেল আহমদের পবিত্র কোরআন তিলাওয়াত এবং শিক্ষার্থী রুমান মিয়ার নাতে রাসুল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা জৈন উদ্দিন, সৈয়দা জাকিয়া বেগম, মো. নাছির উদ্দিন, শিউলি বেগম, সালমা বেগম, লিজা বেগম, চ‍্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park