1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে মাদকবিরোধী সমাবেশ 

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বাজার সংলগ্ন চরলক্ষ্মীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস বাল্যবিবাহ বিরোধী সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় দিশারী সংঘ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। সংগঠনের সভাপতি নুরনবী বেপারী মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিঠু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রফিকুল ইসলাম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শেখ আনোয়ার হোসেন, বিএম শোয়েব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আবু ফয়সাল নিপু ফকির, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, লৌহজং- কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মূনীর হোসেন মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হামিদুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। মাদকের আখড়া হিসেবে পরিচিত কনকসার বেদেপল্লির পাশে এ সমাবেশে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে দুই সহস্রাধিক নারীপুরুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park