1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিএনপি সেই দল, যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই- বড়লেখায় ডাঃ জাহিদ হোসেন

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তো সেই দল, যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই। বিএনপি জনগনকে ভয় পায় না, কারণ জনগণকে নিয়ে চলার দল বিএনপি। তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন বিএনপি এত খারাপ, অথচ তারা নিজেদেরকে আয়নায় দেখে না। যারা ধর্মের কথা বলেন, তাদের কথা বলার সময় ধর্ম ও কথার মধ্যে অমিল থাকে।
শনিবার (১৬ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
স্থানীয় আব্দুর রহমান কনভেনশন হলে বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park