1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি থেকে দেশ রক্ষার আহবান

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত
ড্রেস্ক: রিপ্রোট
দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি থেকে দেশ রক্ষার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৬ আগস্ট প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারার  চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত ও ভারপ্রাপ্ত মহাসচিব কাজি মুন্নি আলম প্রেরিত বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে চাল-ডাল- তেল-সবজিসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে সুপরিকল্পিত পদক্ষেপ নেয়ার আহবান জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে দ্রব্যমূল্যর তালিকা উল্লেখ করে বলেন- বাজারে চাঁদাবাজী, সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে এখন প্রতি কেজি পেয়াজ ১০০ টাকা, পেঁপে ৪০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৯০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, পটল প্রতি কেজি ১২০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৯০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, করোলা প্রতি কেজি ১০০ টাকা,  ঢেঁড়স বিক্রি হচ্ছে ৯০ টাকায়, প্রতি কেজি শসা ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২৮০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ টাকা এবং গাজর প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে যখন, তখন সরকার সংস্কার নিয়ে ব্যস্ত; তাদের উচিৎ সবার আগে জনতার কথা ভেবে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেয়া। যাতে দেশে শান্তি-সমৃদ্ধি থাকে।

বিবৃতিতে মোমিন মেহেদী দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের আহবান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে গত ১৬ বছরের রেজিম এবং অন্তবর্তী সরকারের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে প্রমাণ করুন এই সরকার দুর্নীতিবিরোধী জনবান্ধব। তা না হলে দেশের সাধারণ মানুষের কাছে অন্তবর্তী সরকারের বিষয়ে ভুল বার্তা যাবে, যা নতুনধারার রাজনীতিকরা কোনোভাবেই প্রত্যাশা করে না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park