1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমার তরুণ সমাজসেবী ও প্রধান শিক্ষক শাহিনুল কবিরের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম টিকরপাড়া নিবাসী, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মরহুম মোঃ আফতাব মিয়ার সন্তান বালাগঞ্জ উপজেলার ৮৯ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটি ও সিলাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ শাহিনুর কবির শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’টি শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী   রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা দিবাগত রাত ৯টা ১৫ মিনিট এর সময় সিলাম পঞ্চায়েতি গোরস্থানে সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে সিলাম পঞ্চায়েতি গোরস্থানে সমাহিত করা হয়।
তরুণ সমাজসেবী ও প্রধান শিক্ষক শাহিনুর কবিরের মৃত্যুতে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ফখরুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park