1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সীমান্তে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল ভারতীয় বিএসএফ

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত
তৌহিদুর রহমান শেরপুর  প্রতিনিধি
ভারতের মেঘালয়ের খাসী হিলসে গণপিটুনীতে নিহত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার যুবক আকরাম হোসেনের (৩০) লাশ হস্তান্তর করেছে বিএসএফ। রবিবার  (১৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্যমে নিহত আকরামের মরদেহ হস্তান্তর করা হয়।
এ সময় ভারতীয় স্থানীয় পুলিশ এবং কলমাকান্দা থানার পুলিশ এবং নিহত আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত আকরাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে
নিহতের বড় ভাই শেখ ফরিদ নিহত আকরামের লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা  লাশ নিয়ে নেত্রকোনা জেলা হাসপাতালে রয়েছি। এখানে ময়নাতদন্ত হবে। তারপর মরদেহ নিয়ে নেত্রকোনা থানায় যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র নেয়ার পর বাড়ির পথে লাশ নিয়ে রওনা হবো। আকরামের লাশ ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের বাড়ীতে দাফন করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে গত মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় কৈথাকোণা গ্রামে স্থানীয়রা গত ১০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে আকরামকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধোর করলে তার মৃত্যু ঘটে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park