1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে আইরিন খানের সাথে রংধনুর সাতরং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের মেয়ে গ্রোভ ওয়ার্ড ইউকে এর কাউন্সিলর ২০২৫ আইরিন খানের সাথে রংধনুর সাতরং এর সদস্যদের নিয়ে নারী ও সমাজ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) বিকাল ৩টায় মৌলভীবাজার শহরের আরামবাগস্থ রংধনুর সাতরং এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রুপকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রোভ ওয়ার্ড ইউকে এর কাউন্সিলর ২০২৫ আইরিন খান।
রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বল এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্বাদ এন্ড কোম্পানীর পরিচালক, সমাজসেবক জাহেদ আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা রোমান আহমেদ।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রংধনুর সাতরং এর সহকারী পরিচালক মিনারা বেগম ঝুমা, জয়িতা মিতু দেব, সহকারী সাংগঠনিক সম্পাদক তাসনিয়া তাবাসসুম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েমা বেগম, উদ্যোক্তা মনি বেগম, উদ্যোক্তা আয়েশা তরফদার শিউলি, সদস্য কলি আক্তার জুলি, অভিনেতা বাচ্চু আহমেদ, ফটো সাংবাদিক উজ্জ্বল কুমার ধর প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গ্রোভ ওয়ার্ড ইউকে এর কাউন্সিলর ২০২৫ আইরিন খান তার বক্তব্যে স্বস্ব অবস্থান থেকে নারী উন্নয়ন ও সমাজ উন্নয়নে অবদান রাখার বিভিন্ন কৌশল এবং এর সুফল বিষয়ে সবার সাথে আলোচনা করেন ও পরামর্শ প্রদান করেন। তিনি নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরে রংধনুর সাতরং এর নারী উদ্যোক্তারা অতিথিদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তোলে দেন। স্বাদ এন্ড কোম্পানীর পক্ষ থেকে সকলকে আপ্যায়ন করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park