1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিভ্রান্তি নিরসনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির বিবৃতি

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৩৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গত ২২ আগষ্ট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এক সভায় অনুষ্ঠান আয়োজনের জন্য একটি আহবায়ক কমিটি এবং একটি উপদেষ্টা কমিটি উপস্থিত প্রাক্তনদের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে গৃহীত হয়। যার খবর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে।
এমতাবস্থায় কমিটিতে স্থান পাওয়া দুই একজনকে নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। কমলগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের এই কমিটি বৃহৎ স্বার্থে দ্রুত এই বিভ্রান্তি দূর করার উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনে কমিটিতে সংযোজন বিয়োজন করা হবে বলে আশ্বস্থ করেছে।
কমিটি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনুষ্ঠানটি সর্বাত্মকভাবে সফল করার জন্য এলাকাবাসীসহ সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল সমূহের প্রতি অনুরোধ জানিয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park