1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঝিনাইগাতীতে ১৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত
তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে মো. রাসেল মিয়া (৩০) নামে ১৯ মামলার চিহ্নিত এক মাদক কারবারিসহ ৬জনকে  গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাসেলের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩০ বোতল মদ জব্দ করা হয়। মাদক কারবারি রাসেল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজী ও সাংবাদিকের ওপর হামলাসহ ১৯টি মামলা আছে বলে জানায় পুলিশ।
অপর দিকে বৃহস্পাতবার দিবাগত রাতে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমান নামের আরও ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি রাসেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামে আরেক মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, মাদক কারবারি মো. রাসেলের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। রাসেল এলাকার চিহ্নিত মাদক কারবারি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park