1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দেওয়ানগঞ্জে ডাকাত ছালাম গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
দেওয়ানগঞ্জ উপজেলার আন্তঃজেলা ডাকাত আ. ছালামকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ টিম।
 শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টায়  উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আ. ছালাম সোনাকুরা এলাকার বাসিন্দা মমতাজ আলীর ছেলে। সে জামালপুর আন্তজেলায় পেশাদার খুনি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, খুন ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এছাড়া খুন, ডকাতি দেওয়ানগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। মাঝেমধ্যে সে ভারতেও পালিয়ে থাকতো। পরোয়ানাভুক্ত ওই আসামী দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তার গ্রেফতারের খবরে সন্তুষ্টি প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ছালাম প্রথমে ছোটখাটো চুরি-ছিনতাই করতো। এক পর্যায়ে দুর্ধর্ষ ডাকাত হয়ে ওঠে। এলাকার লোকজন তার ভয়ে তটস্থ থাকতেন। ক্রমান্বয়ে সে একজন পেশাদার ডাকাত ও খুনি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাকে উপযুক্ত বিচারের আওতায় আনা জরুরি।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, আ. ছালাম একজন কুখ্যাত চোর, ডাকাত এবং ছিনতাইকারী। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন থানায়  ৩টি মামলা রয়েছে। ওই আসামী বেশিরভাগ ভারতেই পলাতক থাকে। তার একাধিক স্ত্রীও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে নিজ বাড়িতে এসেছে। পড়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park