1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মহাসড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে দলটির বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পুলিশের বাধায় শিকার হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের আদালত চত্বর থেকে ২০ থেকে ৩০ জনের একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মহাসড়ক উপর বসে অবরোধ কর্মসূচি শুরু করে তারা। পুলিশ তাদের ১০ মিনিট সময় দেন আন্দোলনের জন্য। এরপরেও তারা মহাসড়ক থেকে সরে না গেলে পুলিশ তাদের ঠেলে সরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে সরে যায়। এ সময় গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের সাবেক আহ্বায়ক মাহাফুজার রহমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষধ পঞ্চগড়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম, যুব অধিকার পরিষদ পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক সাহেদ আলী, গণঅধিকার পরিষদ সদর উপজেলার আহ্বায়ক আবুল কালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং সেনা প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ হামলার সাথে যারা জড়িত ছিলো তাদের প্রত্যেকের বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park