1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শেরপুরে দুর্নীতিবাজদের ধরতে সাধারণ মানুষের দ্বারে ‘দুদক’ !

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত
তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন বা ‘দুদক’ শেরপুরে প্রকাশ্যে গণ শুনানির আয়োজন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রকাশ্যে এ গনশুনানির আয়োজন করেছে শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয়।
এতে প্রধান অতিথি থাকবেন ‘দুদক’ এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।এ সময় জেলার সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে  গণশুনানিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করবেন। একই সাথে অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণ করবেন বলে ৩১ আগস্ট রোববার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক  মোঃ আবু সাঈদ জানিয়েছেন। এসময় সমন্বিত জেলা কার্যালয় জামালপুর এর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলাম ও মোঃ আতিউর রহমান উপস্থিত ছিলেন। শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধক্ষ জুবায়দুর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের মধ্যে দেবাশীষ সাহা রায়, মোঃ মেরাজ উদ্দিন, শহিদুল ইসলাম হীরা, তারিকুল ইসলাম, জাহিদুল হক সৌরভ, নাঈম ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ বক্তব্য রাখেন। সাংবাদিকরা এ সময় শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও অনিয়মের বিষয়ে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত দুদক কর্মকর্তাদের কাছে আহ্বান জানান। এদিকে দুদক এর সমন্বিত শেরপুর ও জামালপুর জেলার উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ৫ আগস্ট এর আগের দুদক এবং ৫ আগস্ট এর পরের দুদক অনেক পার্থক্য রয়েছে। আমরা এখানে দুর্নীতিবাজ, ঘুষখোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে শেরপুরের বেশ কয়েকজন দুর্নীতিবাজের তদন্ত চলমান রয়েছে তাদের বিষয়ে সর্বশেষ তথ্য খুব শীঘ্রই জানানো হবে। এছাড়া ৮ সেপ্টেম্বর গণশুনানিতে শেরপুরের সাধারণ মানুষ যেন উদ্বুদ্ধ হয় দুর্নীতিবাজদের তথ্য দিতে সে বিষয়ে সাংবাদিকদের প্রচারণার মাধ্যমে সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় শেরপুর ক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park