1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তারেক রহমানের সহযোগিতায় সুস্থ জীবনের পথে ছোট্ট রাতুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

হার্টের ছিদ্র, সংকুচিত পালমোনারি ভাল্ব ও ডায়াফ্রামেটিক হার্নিয়ার মতো জন্মগত বিভিন্ন জটিল সমস্যায় ভুগছিল বারহাট্টার রিক্সাচালক বাবার ছয় বছরের শিশু তানভির ইসলাম রাতুল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে “আমরা বিএনপি পরিবার”- এর সহযোগিতায় গত ৩০ জুন রাতুলকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ জাহিদুল ইসলাম এবং থোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী সাইফুল ইসলাম শাকিল অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনুযায়ী পুরো চিকিৎসা প্রক্রিয়ার সার্বক্ষণিক মনিটরিং করেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। “আমরা বিএনপি পরিবার”- এর পক্ষ থেকে পুরো চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা করা হয়।

তানভীরুল ইসলাম রাতুল ও তার পরিবারের সঙ্গে গতকাল দেখা করেন- ”আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মো. মোকসেদুল মোমেনিন মিথুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সামিউর রহমান, কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. হুজ্জাতুল রানা সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

চিকিৎসক দলের ভাষ্যমতে, রাতুল এখন অনেকটাই সুস্থ এবং আগামী দু-একদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে উপস্থিত নেতারা এসময় রাতুলের পরিবারের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park