1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ী সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, সীরাত কুইজ, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর।
পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ধর্মীয় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. হাসমী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাউসগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মামুনুর রশীদ, কলেজের উপাধক্ষ প্রফেসর মো. আহসান হাবিব এবং শিক্ষক পরিষদ সম্পাদক মো. রিপন মিয়া।

অনুষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়া আহমেদ, গণিত বিভাগের প্রভাষক এম. জি. এম. আল ফারুক, বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহায়মেনুল আরেফিন, রসায়ন বিভাগের প্রভাষক মো. মনির উজ জামান মুন, দর্শন বিভাগের প্রভাষক নুরনবী ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোছাদ্দেকুর রহমান, ইতিহাস বিভাগের প্রভাষক মো. সারোয়ার হোসেন সবুজ প্রমুখ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, সীরাত কুইজ ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।

শেষে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এদিকে উপজেলার অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদ্রাসায়ও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park