1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

 

মোজাম্মেল আলী, কার্ডিফ ইউকে:
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদার ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে – দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ।
৬ সেপ্টেম্বর শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন, উৎসব মুখর পরিবেশে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমপ্লেক্সে শুভ উদ্ভোধন হলো এই মাদ্রাসার।
এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠা করায় কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। অনেকেই তাদের সন্তানদের ভর্তি করান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এবং প্রথম দিনেই আশাব্যঞ্জক উপস্থিতি ছিল।
জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান সাহেবের যথাক্রমে সুরা ফাতিহা ও ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে উদ্বোধনী ক্লাস উন্মোচন করা হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম ও সহকারী শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন এসময় উপস্থিত ছাত্র ছাত্রীদের ইন্ট্রুডাকশন ক্লাস সম্পন্ন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। সভাপতির বক্তব্য দেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ।
এছাড়াও মহতী মাহফিলে উপস্থিত হয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন  – ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক, জয়েন্ট সেক্রেটারি মকিস মনসুর, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম,স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, নির্বাহী সদস্য বৃন্দ:আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, আব্দুল কাদির, সৈয়দ কাহের,অজিহুর রহমান মিজান,বিলাল খান সহ , আমিনুর রহমান,মাইন উদ্দিন, আহমেদ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park