1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নবীগঞ্জে কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ-এর নতুন কমিটি গঠিত

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’ এর এক জরুরি সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জ থানা রোডের অস্থায়ী কার্যালয়ে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’ এর বিদায়ী সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে শংকর চন্দ্র পালকে সভাপতি, রাজেশ দাশকে সাধারণ সম্পাদক ও লিকছন দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি শংকর চন্দ্র পাল, প্রভাষ চন্দ্র দাশ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক লিকছন দাশ।
এসময় অনলাইনে যুক্ত হয়ে যুগ্ম সাধারণ সম্পাদক শুভন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জগদীশ দাশ, শিক্ষা ও নারী বিষয়ক সম্পাদক রিমা চন্দ, তথ্য ও গবেষণা সম্পাদক সপ্তম দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park