1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়ি ফুজিসান জাপানিজ  স্কুলে জাপানিজ প্রতিনিধি দল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের তরুণ প্রজন্মকে পড়াশোনা ও উন্নত ক্যারিয়ার গড়ার লক্ষ্যে  জাপানিজ প্রতিনিধি টিম জামালপুর জেলার সানন্দবাড়ী ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ভিজিট করেন।
জাপানি ভাষা এবং ওই দেশের কালচার কিছুটা শিখতে পারলেই উচ্চ শিক্ষা ও উন্নত বেতনে জাপানে চাকরির সুযোগ পাওয়া যাচ্ছে।
 জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ফুজিসান জাপানী ল্যঙ্গুয়েজ স্কুল খোলা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাপানিজ টিম স্কুলটি পরিদর্শন করেন। ইতোমধ্যে বেশ কয়েকজন জাপান গমনেচ্ছুক শিক্ষার্থী স্কুলটিতে ভর্তি হয়ে জাপানি ভাষা শিখছেন। শিক্ষার্থীরা  জাপানি প্রতিনিধি দলকে জাপানি কায়দায় অভ্যার্থনা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সার্জেন্ট (অব:) মোঃ আবু শামা অর্ডন্যান্স।
  আরও উপস্থিত  ছিলেন, বাংলাদেশী উদ্যোক্তা
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফটিক সরদার,  শহিদুল ইসলাম ও জাপানিজ শিক্ষক দীন ইসলাম সোহেল।
জাপানি উদ্যোক্তারা জানান, দীর্ঘবছর ধরে জাপানে জন্মহার আশংকাজনকভাবে কমেছে,গড় আয়ু বেড়েছে। জাপানে মানুষ বয়স বেড়ে বৃদ্ধ হচ্ছে কিন্ত কর্মঠ যুবক শ্রেনী গড়ে উঠছে না। তাদের প্রচুর কর্মঠ ও জাপানি ভাষায় পারদর্শী কর্মী দরকার। তারা বলেন, জাপানি ভাষা ও সে দেশের কালচার কিছুটা শিখতে পারলে জাপানের অনেক কোম্পানীতে চাকরির সুযোগ রয়েছে। তারা জানান, অনেক আগে থেকেই ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, নেপাল,আফগানিস্তান ও ভিয়েতনাম থেকে অসংখ্য কর্মী জাপানে যাচ্ছেন।
বাংলাদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের ফ্রী পড়াশোনার  ব্যাবস্থা করে দিতে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ইতি মধ্যে  কার্যক্রম শুরু করে দিছেন।
পরিশেষে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল সানানবাড়ি শাখার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park