1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে সাপের কামড়ে একের পর এক প্রাণহানি!

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে গত রোববার (১৪ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)।

মঙ্গলবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) রান্নার কাজ করার সময় খড়ির ভেতর থেকে বের হওয়া সাপের কামড়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

একই দিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে সাপের কামড়ে আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে দিনাজপুরে পাঠানো হয়। পথে তারও মৃত্যু হয়।

এর আগে রোববার রাত ৮টার দিকে কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) মাটির ঘরের ভেতরে খালের মুখ বন্ধ করার চেষ্টা করলে ভিতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। মুহূর্তের মধ্যেই তিনি ছটফট করতে করতে মারা যান।

স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাগুলোতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, “আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কী সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী এন্টিভেনম প্রয়োগ করা হয়। আক্রান্ত দুইজনের অবস্থাই খুব খারাপ ছিল এবং একজনের ক্ষেত্রে সাপে কাটার লক্ষণ স্পষ্ট পাওয়া যায়নি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park