1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে ইনশাআল্লাহ – এস এ সিদ্দিক সাজু

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত
সুমন খান:
দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু বলেছেন, “আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনবে এবং ইনশাআল্লাহ বিএনপিই সরকার গঠন করবে।”
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা-১৪ আসনের কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন,
“বিএনপি সব সময় জনগণের দুঃখ-দুর্দশার কথা বলেছে এবং মানুষের জন্য কাজ করেছে। তাই কাউন্দিয়া ইউনিয়নবাসী ধানের শীষ ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন,
“বিগত বছরগুলোতে কাউন্দিয়ায় কোনো উন্নয়ন হয়নি। এখনো রাজধানীর সাথে যুক্ত হতে নৌকা পারাপারের উপর নির্ভর করতে হয়। বিএনপি সরকার গঠন করলে এখানে সেতু নির্মাণ করে কাউন্দিয়াকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করা হবে। পাশাপাশি একটি কলেজ এবং মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগের সাবেক সহ-সভাপতি ও টিম প্রধান জাকির হোসেন নান্নু,
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম সাইদুল,
এস এ সিদ্দিক সাজুর সহধর্মিণী সৈয়দা সাবরিনা সিদ্দিক তানিয়া,
সাবেক এমপি এস এ খালেকের বড় নাতি ও সাজুর বড় ছেলে ব্যারিস্টার এরফান সিদ্দিক,
কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,
কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন বাবলু,
এছাড়াও মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
জনসভায় বক্তৃতার পুরো সময় জুড়ে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং “বিএনপি সরকার চাই” স্লোগানে মাঠ প্রকম্পিত করে তোলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park