মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে মকিরচর ক্রিকেট কাউন্সিল এর আয়োজনে হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়।
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল আলম তারেকের সঞ্চালনা ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান,
সহ-সভাপতি আরজান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আফসার আলী, শেরপুর আদর্শ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহজাহান, গাইবান্ধা পলাশবাড়ী মহিলা কলেজের সাবেক অধ্যাপক আবুল কালাম সিদ্দিকীসহ অনেকেই।
প্রধান অতিথি আবুল হাশেম মাস্টার বলেন, মনে রাখতে হবে, সাগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী। যে কোনো পরিস্থিতিতে যেন খেলার পরিবেশ নষ্ট না হয়। খেলা যাতে উপভোগ্য হয়, সে বিষয়ে সবার নজর রাখতে হবে। খেলায় প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ করা উচিৎ।
খেলা উদ্বোধন করেন, আইয়ান ডিজাইন লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মাসুদ পারভেজ।