1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জুলাই সনদ সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল। ‎

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ- ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলায় জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বিকেল ৫টায় উত্তর বাসস্ট্যান্ড জামায়াত ইসলামের অফিসার সামনে থেকে সমাবেশের মাধ্যমে ওই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হাওলাদার মার্কেট এসে শেষ হয়।

‎বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা মাকসুদুর রহমানের, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত ভোলা ২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম নায়েবি আমীর মাওলানা সফিউল্লাহ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ অলিউল্যাহ সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

‎জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত কর, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park