1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ভোলায় তাবলিগের ১৫ মুসল্লিকে অচেতন করে লুট, খোঁজ নিতে হাসপাতালে পুলিশ সুপার।

  • আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত
এএসটি সাকিলঃ- ভোলায় তাবলিগ জামায়াতে আসা ১৫ জন মুসল্লিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টাকা-পয়সা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (০৩ জুন) সকালে মুসল্লিদের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় তিনি মুসল্লিদের সাথে কথা বলেন। তিনি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। এ সংক্রান্তের জেলা পুলিশের গোয়েন্দা টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম কাজ করছে। জড়িতদের অতিদ্রুত সনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, তাবলিগের ১৫ জনের এক চিল্লার একটি জামায়াত বুধবার ঢাকার টঙ্গি থেকে ভোলার মারকাজ মসজিদে আসে। সেখান থেকে পরদিন সকালে তাদের ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফজলুর রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা সবাই মসজিদে ঘুমিয়ে পড়েন। রাতের খাবারের সাথেই নেশাজাতীয় কিছু মেশানো ছিল বলে তারা ধারণা করছেন। শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মুসল্লিরা তাদের অচেতন অবস্থায় দেখতে পান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park