1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

  • আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২০২ বার পঠিত

, স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ায় হাল চাষের পাওনা ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে খাইরুল ইসলাম খোকন (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।

শনিবার (৩ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা কোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খোকন ওই গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধানক্ষেতে হাল চাষ করেন একই গ্রামের শাহ আলম। হাল চাষের পাওনা ৫০০ টাকা বাকি রাখেন মলাই মিয়া। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শাহ আলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয়পক্ষ শালিসি বৈঠকে বসেন।

শালিসির শুরুতেই দু’পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে শাহ আলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park