1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬

  • আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

নিজেস্ব  প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জ ইছাপারা এলাকায় শীতলক্ষ্যা নদী তীরের ডকইয়ার্ডে মেরামত করতে আনা নোঙর করা ‘সাঙ্গাইল ৮’ নামে একটি জাহাজে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. হুমায়ুন (৫৪), মো. ইমতিয়াজ (৪২), মো. রুবেল (৩৮), মো. সোহেল(৩৮), মো. ইমন (৩৫), মো. রাকিব (২৪)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গনি জানিয়েছেন, শীতলক্ষ্যা নদীর ইছাপুরা এলাকায় কিং ফিসার শিপইয়ার্ড নামের একটি ডকইয়ার্ডে মেরামত করতে আসা তেল রিফায়ারিং করা উপাদান নেপকিন বহন করা জাহাজটিতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে আগুন ধরে যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তেল রিফায়ারিং করা উপাদান নেপকিন বহন করা এ ধরনের জাহাজে জমে থাকা বর্জ্য কিছুদিন পর পর পরিস্কার করতে হয়। আর সময় মত পরিস্কার না করলে ওইসব ক্যামিকেল বর্জ্য থেকে জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। ‘সাঙ্গাইল ৮’ জাহাজটিতে এ কারণেই বিস্ফোরণ ঘটতে পারে। আগুনে জাহাজের কেবিন ইঞ্জিন রুমের ক্ষতি হয়েছে। তদন্ত শেষে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্ফোরণের সূত্রপাত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park